ঢাকাসোমবার , ২৭ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • এবার একসঙ্গে দুই কর্মসূচি ডাকল বিএনপি

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    নভেম্বর ২৭, ২০২৩ ১১:০৭ পূর্বাহ্ণ
    Link Copied!

    সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, আগামীকাল বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালিত হবে। আর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে। সোমবার (২৭ নভেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি।

    গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ৩৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। এই সময়ে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা হয়েছে ১৫টি।

    বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টায় শুরু হওয়া এ অবরোধ চলবে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST