ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • যুক্তরাজ্যের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে অংশ নিচ্ছেন জাজিরার ৩ প্রতিনিধি

    নিজস্ব প্রতিবেদক
    জুলাই ২২, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরা উপজেলার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের একজন ইউনিট লিডার ও দুইজন স্কাউট সদস্য ৩য় মুসলিম স্কাউট ফেলোশিপ আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নিতে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন।

    বাংলাদেশ স্কাউটসের একটি কন্টিনজেন্ট বুধবার(২২ জুলাই) সকাল ৬টায় যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দিবে। আগামী ২৩ থেকে ২৬ জুলাই লন্ডনের ঐতিহাসিক গিলওয়েল পার্কে এ আন্তর্জাতিক জাম্বুরি অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের ২২টিরও বেশি দেশের স্কাউট সদস্যরা অংশ নেবেন।

    বাংলাদেশের প্রতিনিধিদলে হেড অব কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তাঁর নেতৃত্বে ১২ জন অ্যাডাল্ট লিডার ও ১৯ জন স্কাউট সদস্য জাম্বুরিতে অংশগ্রহণ করবেন।

    শরীয়তপুর জেলা থেকে অংশগ্রহণকারীরা হলেন সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম এবং স্কাউট সদস্য তাহসিন আহমেদ লুবান ও সামিয়া খান।

    আয়োজকদের তথ্যমতে, চারদিনের এ আন্তর্জাতিক জাম্বুরিতে অংশগ্রহণকারীরা ক্যাম্পিং, স্কাউটিং কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ পাবেন। স্কাউটিংয়ের ঐতিহাসিক স্থান গিলওয়েল পার্কে অনুষ্ঠিত এ আয়োজন বিশ্বজুড়ে স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার করবে।

    মুসলিম স্কাউট ফেলোশিপ ২০০৫ সাল থেকে যুক্তরাজ্যে নিয়মিত গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন করে আসছে। বর্তমানে উত্তর ও দক্ষিণ অঞ্চলে অনুষ্ঠিত এসব ক্যাম্পে প্রতি বছর প্রায় তিন হাজার তরুণ অংশ নেওয়ার সুযোগ পান। খেলাধুলা, প্রশিক্ষণ কর্মশালা, বহিরাঙ্গণ অভিযান ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের নেতৃত্ব, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।

    ইউনিট লিডার শহীদুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক এমন একটি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত। এই সফর আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।”

    জাজিরা উপজেলা স্কাউটসের সম্পাদক মতিউর ইসলাম সেলিম বলেন, “বাংলাদেশ স্কাউটস আমাদের উপজেলার সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি তারা নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবে।”

    শরীয়তপুর জেলা স্কাউটসের কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার বলেন, “আন্তর্জাতিক জাম্বুরিতে অংশগ্রহণের অভিজ্ঞতা তাদের স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে স্কাউটিংয়ে উদ্বুদ্ধ করবে।”

    জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আল ইমরান বলেন, “শরীয়তপুর জেলা থেকে জাজিরার তিনজন স্কাউট সদস্য এমন একটি আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণ করবে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ভবিষ্যতে  জাজিরার স্কাউটের উন্নয়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST