ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জরুরি অবস্থা ঘোষণা ইসরায়েলে!

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    আগস্ট ২৫, ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ
    Link Copied!

    জরুরি অবস্থা ঘোষণা ইসরায়েলে ইসরায়েলে! ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিলো ইসরায়েল। খবর টাইমস অব ইসরায়েল।

    ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা

    ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা

    এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে।

    আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

    ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা

    ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা

    এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরক ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া আল এরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে লেবানন থেকে শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে।

    এমন পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক স্থানীয় সময় সকাল ৭টায় শুরু করবেন।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST