ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • বিএনপি নেতাদের বিচার কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করছে না: আইনমন্ত্রী

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    নভেম্বর ২৩, ২০২৩ ৩:০১ অপরাহ্ণ
    Link Copied!

    বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রমে সরকার হস্তক্ষেপ করছে না মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,   বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন।

    বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    আনিসুল হক বলেন, প্রথমত, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। কোনো মামলার বিচার কার্যক্রমে কোনো হস্তক্ষেপ নেই। এর বেশি কিছু বলব না কারণ সব মামলাই বিচারাধীন। আমি কোনো বিচারাধীন বিষয়ে মন্তব্য করি না।

    সরকারের চাপে বিএনপির শীর্ষ নেতারা আদালত থেকে জামিন পাচ্ছেন না এমন অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এই কথা বলেন।

    টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামি শহীদুর রহমান খান মুক্তি সম্প্রতি জালিয়াতির মাধ্যমে হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বলে অভিযোগের বিষয়ে মন্ত্রী আনিসুল হক বলেন, আমি এটা জানি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

    অন্য এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু হবে। এ কারণে তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST