ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • পদ্মা সেতুর নাশকতার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

    ডেস্ক রিপোর্ট
    নভেম্বর ১৪, ২০২৬ ১১:২০ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জসিম মৃধা (৪২) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নাওডোবা বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার জসিম মৃধা উপজেলার মৃধাকান্দি এলাকার তোতা মৃধার ছেলে। তিনি বিকেনগর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি সদস্য) ও প্যানেল চেয়ারম্যান। পাশাপাশি তিনি বিকেনগর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। একপর্যায়ে তাঁরা কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর চালান। পাশাপাশি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

    এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঘটনাটি দেশজুড়ে আলোচনার সৃষ্টি করে।

    এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে গত ১২ নভেম্বর সকালে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার জসিম মৃধা ওই মামলার ১২৭ নম্বর এজাহারনামীয় আসামি।

    এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, ‘পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সংঘটিত ঘটনার মামলায় জসিম মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মামলার এজাহারনামীয় ১২৭ নম্বর আসামি। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

    উল্লেখ্য, এ মামলায় এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সর্বশেষ ইউপি সদস্য জসিম মৃধাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়ল।

     

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST