ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে মেধাবী ১৯ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    জুলাই ৩০, ২০২৫ ১:১২ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জে এসএসসি ও এইচএসসি পর্যায়ে ১৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার(২৯ জুলাই) সকালে ভেদরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় এই কর্মসুচি বাস্তবায়নে সহযোগিতা করে।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অ.দা.) এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোজাহেরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু মুসা সরকার, শহিদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি কামরুল হাসান ভুট্টো মজুমদার।

    অনুষ্ঠানে সরকারি  ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিদ্যালয় ও মাদরাসা প্রধান, সাংবাদিকবৃন্দ এবং পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠান শেষে ১৯ জন পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST