ঢাকাবুধবার , ২৭ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুর কারাগারে হাজতির মৃত্যু

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    আগস্ট ২৭, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুর জেলা কারাগারে খোকন মিয়া (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

    খোকন মিয়া ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার খোলামোড়া মডেল টাউন এলাকার ফজল বেপারীর ছেলে।

    জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, খোলামোড়া মডেল টাউন এলাকার খোকন মিয়া একটি যৌতুক মামলার আসামি হয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। গতকাল সেখান থেকে তাকে শরীয়তপুর কারাগারে পাঠানো হয়। বুধবার ভোরে হঠাৎ তিনি অসুস্থবোধ করেন। পরে কারাগার থেকে তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

    এ বিষয়ে জেলা কারাগারের জেলার আসমা আক্তার পাপিয়া বলেন, খোকন মিয়া নামের ওই হাজতিকে গতকাল আমাদের কারাগারে পাঠানো হয়েছিল। আজ ভোরে তিনি হঠাৎ ঘুমের মধ্যে অসুস্থবোধ করেন। পরে আমাদের কারাগারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST