ঢাকামঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • প্রস্তাবিত ফরিদপুর বিভাগে যাবেনা শরীয়তপুরবাসী, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
    Link Copied!

    প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাগো শরীয়তপুর নামের একটি সংগঠন। 

    এর আগে গতকাল সোমবার(২৯ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এই প্রস্তাব জানানোর পর আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌরঙ্গীর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    আন্দোলনকারীদের দাবি, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, আর ফরিদপুরের দূরত্ব তুলনামূলক বেশি। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও দাপ্তরিক কার্যক্রমের ক্ষেত্রেও ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। তাই শরীয়তপুরবাসী ফরিদপুর নয়, ঢাকার সঙ্গেই যুক্ত থাকতে চায়।

    বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দাবি আদায়ে টালবাহানা করলে এর বিরুদ্ধে মামলা করা হবে। আর প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে যুক্ত করা হলে পদ্মা সেতুতে অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    এ সময় শরীয়তপুর জেলা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ও সচেতন নাগরিক সমাজের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST