ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা: পাঁচ শতাধিক দরিদ্র মানুষ পেলেন চিকিৎসা ও ওষুধ

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    নভেম্বর ৫, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ণ
    Link Copied!

    বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শরীয়তপুরে দরিদ্র ও অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

    বুধবার(৫ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত জেলা স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

    এই কর্মসূচির আয়োজন করে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন, এবং সার্বিক তত্ত্বাবধান করে ৯৯ কম্পোজিট ব্রিগেড।

    চিকিৎসা কার্যক্রমে অংশ নেন পদ্মা সেনানিবাস ও সাভার সিএমএইচ থেকে আগত ৫ জন চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন মেজর স্নিগ্ধা, ইএনটি বিশেষজ্ঞ, মেজর সাকিব, চর্ম ও স্কিন বিশেষজ্ঞ, মেজর ফয়সাল, মেডিসিন বিশেষজ্ঞ, ক্যাপ্টেন মবিন, শিশু রোগ বিশেষজ্ঞ, ক্যাপ্টেন নিশাদ, গাইনী বিশেষজ্ঞ।

    দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

    সেনাবাহিনীর এমন উদ্যোগে স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত অসহায় ও সুবিধাবঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST