ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • নির্বাচন প্রতিহত করার মত শক্তি পৃথিবীতে নেই, আ.লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না; প্রেস সচিব শফিকুল আলম

    নিজস্ব প্রতিবেদক
    ডিসেম্বর ১২, ২০২৫ ৫:৪৩ অপরাহ্ণ
    Link Copied!

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রতিহত করার মতো পৃথিবীর কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব(সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম।

    শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে বা আইন হাতে তুলে নিলে কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি তুলে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে, এই সরকার তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে।

    প্রেস সচিব আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই। একটি রাজনৈতিক দল আন্দোলন করলে তা হতে হবে শান্তিপূর্ণ। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল মানুষ হত্যার জন্য। তাদের ধারণা ছিল ১৫ বছর মানুষ চুপ ছিল, আবারও চুপ থাকবে। সেই জন্যই তারা নিজেরাই নিজেদের বাইরে ঠেলে দিয়েছে।

    এর আগে সকাল ৯টার দিকে তিনি ঢাকা থেকে শরীয়তপুরে এসে সার্কিট হাউসে পৌঁছান। পরে নড়িয়া উপজেলা পরিদর্শন, সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকসহ নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। এরপর বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে শরীয়তপুর ছাড়েন তিনি।চিব(সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম।

    শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের অপেক্ষায় আছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে বা আইন হাতে তুলে নিলে কঠোর হাতে দমন করা হবে। যারা অনৈতিক দাবি তুলে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে, এই সরকার তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে।

    প্রেস সচিব আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। কোনভাবেই নির্বাচনে তাদের আসার সুযোগ নেই। একটি রাজনৈতিক দল আন্দোলন করলে তা হতে হবে শান্তিপূর্ণ। কিন্তু তারা তা না করে রাইফেল-পিস্তল নিয়ে নেমেছিল মানুষ হত্যার জন্য। তাদের ধারণা ছিল ১৫ বছর মানুষ চুপ ছিল, আবারও চুপ থাকবে। সেই জন্যই তারা নিজেরাই নিজেদের বাইরে ঠেলে দিয়েছে।

    এর আগে সকাল ৯টার দিকে তিনি ঢাকা থেকে শরীয়তপুরে এসে সার্কিট হাউসে পৌঁছান। পরে নড়িয়া উপজেলা পরিদর্শন, সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকসহ নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন। এরপর বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে শরীয়তপুর ছাড়েন তিনি।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST