ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুর-১ আসনে ৯ প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হলো ৩ জনের

    নিজস্ব প্রতিবেদক
    জানুয়ারি ১, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
    Link Copied!

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১(পালং-জাজিরা) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জনের আবেদন বৈধ ঘোষণা করা হলেও তথ্যের গরমিল ও নিয়মের ব্যত্যয় ঘটায় ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।

    তিনি জানান, শরীয়তপুর-১ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া, দুই স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গোলাম মোস্তফা ও সৈয়দ নজরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

    মনোনয়ন বাতিল হওয়া বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুর মোহাম্মদ মিয়া বলেন, দাখিল করা মনোনয়নে আমি আমার একটি পুরাতন সচল একটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য উল্লেখ করেছিলাম। এজন্য আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। তারা বলছেন, মনোনয়নপত্রে উল্লেখ করা ব্যাংক অ্যাকাউন্ট সদ্য খোলা হতে হবে। তবে আমি এ বিষয়ে আপিল করবো।

    স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মনোনয়নপত্রে দাখিলের সঙ্গে এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিয়ে আসতে হয়। সেখানে একটি ভোটারের নামের সামনে স্বাক্ষর ছিলো না ও একটি ভোটারের ব্যত্যয় ছিলো বলে আমার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে আমি জমা দেওয়া ভোটারের স্বাক্ষরে এক শতাংশের বেশিই জমা দিয়েছিলাম। তারা চাইলে বাড়তি ভোটারের থেকে যাচাই-বাছাই করতে পারতো। তবে আমি বিষয়টি নিয়ে আপিল করবো।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST