ঢাকাশুক্রবার , ২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুর-২ আসনে ১০ এমপি প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    জানুয়ারি ২, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
    Link Copied!

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের আবেদন বৈধ ঘোষণা করা হলেও তথ্যের গরমিল ও নিয়মের ব্যত্যয় ঘটায় ৬ প্রার্থীরই মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

    শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।
    তিনি জানান, শরীয়তপুর-২ আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে তথ্যের গরমিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় এদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইমরান হোসেন, গনঅধিকার পরিষদের প্রার্থী আক্তারুজ্জামান সম্রাট, জনতার দল পারভেজ মোশাররফ, তিন স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, মো. আলমগীর হোসেন, মো. নাসিরের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে তাদের আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST