রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:৪৭
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

সরকারি ঘর পেলেও থাকা হলোনা বীরাঙ্গনা যোগমায়া মালো’র

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৫, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের সদর উপজেলার মধ্যপাড়ার বাসিন্দা বীরাঙ্গনা যোগমায়া মালো পরলোকগমন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মধ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে তিনি মারা যান।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন উপজেলা প্রশাসন। বিকেলে তার সৎকারের আগে গার্ড অব অনার প্রদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন।

যোগমায়া মালো’র পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২২ মে শরীয়তপুর সদরের মনোহর বাজারের দক্ষিণ মধ্যপাড়ার হিন্দু এলাকায় তাণ্ডব চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। প্রতিটি ঘর থেকে তুলে নেয়া হয় হিন্দু যুবতী নারী পুরুষ আর গৃহবধুদের। সেদিন সবার সঙ্গে তুলে নেয়া হয় নেপাল চন্দ্র মালো’র স্ত্রী যোগমায়া মালোকে। তখন ১৫ বছরের কিশোরী গৃহবধূ ছিলেন তিনি। পরে বেশ কয়েকজনকে মধ্যপাড়া এলাকায় গুলি করে হত্যা করার পর, অন্তত ১০০ জন নারী-পুরুষকে ধরে লঞ্চে তুলে নিয়ে যাওয়া হয় মাদারীপুরের এআর হাওলাদার জুট মিলে।

সেখানে পুরুষদের অনেককেই গুলি করে হত্যা করা হয়। আর নারীদের ৩ দিন ৩ রাত আটকে রেখে চালানো হয় পাশবিক নির্যাতন। সেই নির্যাতন শেষে ছাড়া পেয়ে যোগমায়া মালো ফিরে আসেন স্বামীর কাছে। স্বাধীনতার ৪৭ বছর পর ২০১৮ সালে বীরাঙ্গনা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেছে তার। তবে মনের ক্ষত বয়ে বেড়ানো এই বীরাঙ্গনা নারীর ছিল না থাকার ঘর। তবে বিজয় দিবস উপলক্ষে গত ১৫ ডিসেম্বর সরকারিভাবে পাঁকা ঘর করে দেন জেলা প্রশাসন। এরপর সেই ঘরে কিছুদিন পরিবারের সান্নিধ্যে সময় কাটিয়েছিলেন তিনি।

যোগমায়া মালোর মেয়ের জামাই সুভাষ দাড়িয়া বলেন, আমার শাশুড়ি বীরাঙ্গনা যোগমায়া মালো আজ দুপুর ২ টার দিকে ইহলোকে ত্যাগ করেছেন। তিনি বেশ কিছুদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ইলোরা ইয়াসমিন বলেন, ‘আমরা আসলে মর্মাহত। বীরাঙ্গনা যোগমায় মালো’র জন্য কিছুদিন আগে একটি সরকারি ঘর দেয়া হয়েছিল। তিনি সেখানে কয়েকদিন ছিলেন। আজ তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছেন। আমরা তাকে সসম্মানে বিদায় জানিয়েছি। স্বাধীনতা যুদ্ধে তার অবদান, ত্যাগস্বীকার জেলাবাসী সব সময় মনে রাখবে।’

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্