ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • সখিপুরে জামায়াতের প্রচারণায় ছাত্রদলের বাধা, লিফলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ

    নিজস্ব প্রতিবেদক, সখিপুর
    জানুয়ারি ২৪, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুর-২(নড়িয়া-সখিপুর) সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহমুদ হোসেনের নির্বাচনী প্রচারণায় এক ছাত্রদল নেতার নেতৃত্বে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে (শনিবার ২৪ জানুয়ারি) রাতে প্রার্থীর নিজ বাড়ী সখিপুরের চরভাগা এলাকায় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ হোসেনের বোন মোর্শেদা হক পাপিয়া। 

    সংবাদ সম্মেলনে মোর্শেদা হক পাপিয়া অভিযোগ করেন, নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে সখিপুর থানার চরকুমারিয়া বাহেরচর মকবুল হোসেন মোল্লা কান্দি এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মীরা শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সখিপুর থানা ছাত্রদল নেতা মানিক মোল্লা, অশ্রু মোল্লা, হ্যাপি সহ কয়েকজন অনুসারীদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে প্রচারণায় বাধা দেন। তারা বিএনপির দলীয় স্লোগান দিয়ে লিফলেট ছিনিয়ে নিয়ে হুমকিমূলক আচরণের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। 

    মোর্শেদা হক পাপিয়া বলেন, বিএনপি পরিকল্পিতভাবে তাদের নির্বাচনী প্রচারণা ব্যাহত করার চেষ্টা করছে। এতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে গণতন্ত্রবিরোধী আখ্যা দেন।

    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রশাসনের নিরবতার সুযোগ নিয়ে বারবার এমন বাধা দেওয়া হচ্ছে। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে নির্বিঘ্নে প্রচারণা চালানোর পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। এসময় আরও বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বিশ্বাসী। 

    এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা মানিক মোল্লার বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

    উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক বলেন, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার বিষয়টি টেলিফোনের মাধ্যমে জানতে পেরেছি। তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST