ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুর-২ আসনে ভোটারদের সুবিধার্থে মোবাইল অ্যাপস চালু করলেন সফিকুর রহমান কিরন

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    জানুয়ারি ২৬, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুর-২ আসনের ভোটারদের জন্য একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপস চালু করা হয়েছে।

    নির্বাচনী কার্যক্রমকে আরও সহজ ও তথ্যভিত্তিক করতে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সফিকুর রহমান কিরনের পক্ষ থেকে এ ডিজিটাল সেবাটি চালু করা হয়।

    এই অ্যাপসের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই ভোটাররা নিজেদের ভোটার নম্বরসহ সম্পূর্ণ ভোটার তথ্য জানতে পারবেন। অ্যাপসটি বিশেষভাবে নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ উপজেলার (সখিপুর থানা অংশ) ভোটারদের জন্য তৈরি করা হয়েছে।

    অ্যাপসটি ব্যবহারের জন্য প্রথমে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর অ্যাপসটি ওপেন করলে নড়িয়া উপজেলা ও ভেদরগঞ্জ (সখিপুর থানা অংশ) নামে দুটি অপশন দেখা যাবে। নিজ নিজ এলাকা নির্বাচন করার পর সংশ্লিষ্ট ইউনিয়নের নাম, ভোটকেন্দ্র অথবা ওয়ার্ড নম্বর নির্বাচন করতে হবে।

    পরবর্তীতে লিঙ্গ অনুযায়ী পুরুষ বা মহিলা অপশন নির্বাচন করে সার্চ বক্সে নিজের নাম বা নামের কোনো অংশ লিখলে মুহূর্তের মধ্যেই ভোটার নম্বরসহ বিস্তারিত তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে। প্রয়োজনে ওই তথ্য ডাউনলোড অথবা শেয়ার করার সুবিধাও রাখা হয়েছে।

    সংশ্লিষ্টরা জানান, ভোটারদের ভোগান্তি কমানো এবং ডিজিটাল পদ্ধতিতে দ্রুত তথ্য সরবরাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই অ্যাপস ভোটারদের জন্য একটি কার্যকর ও সময়োপযোগী সেবা হিসেবে ভূমিকা রাখবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST