ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • নড়িয়ায় আচরণবিধি লঙ্ঘন করে জামায়াতের প্রার্থীর গণসমাবেশ

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    জানুয়ারি ২৮, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের নড়িয়ায় জামায়াতে ইসলামী মনোনীত  সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হোসেনের নেতৃত্বে গণমিছিল শেষে আচরণবিধি লঙ্ঘন করে গণসমাবেশ করা হয়েছে।

    বুধবার(২৮ জানুয়ারি) বিকেলে নড়িয়া বাজারের শেষ প্রান্তে ওই গণসমাবেশ করা হয়।

    সরেজমিনে দেখা যায়, পূর্ব ঘোষনা অনুযায়ী বুধবার বিকেল ৫টায় জামায়াতের মনোনীত সংসদ প্রার্থী  মাহমুদ হোসেনের নেতৃত্বে নড়িয়া মডেল মসজিদ থেকে নড়িয়া বাজারের শেষ প্রান্ত পর্যন্ত একটি গণমিছিল করা হয়। পরে নড়িয়া বাজারের শেষ প্রান্তে ইসলামী ব্যাংকের সম্মুখে প্রধান সড়কে সংক্ষিপ্ত একটি গণসমাবেশ করা হয়। এসময় সড়কের দুইপাশ থেকে আসা যানবাহন অন্তত ২০ মিনিটের মত আটকে থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

    এসময় ওই গণমিছিল ও সমাবেশে উপস্থিত থেকে  আরও বক্তব্য দেন জেলা জামায়াতে আমির আব্দুর রব হাসেমী, নায়েবে আমির মকবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    বিষয়টি নিয়ে জানতে মাহমুদ হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে তিনি তা রিসিভ করেননি।

    এবিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান বলেন, ‘‘বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।’’

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST