ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    ফেব্রুয়ারি ১০, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা ট্রাভেলস কোম্পানির একটি যাত্রীবাহী বাস প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠান্ডার মোড় এলাকায় পৌঁছালে চলমান সড়ক সংস্কার কাজের কারণে রাস্তা সংকীর্ণ থাকায় বাসটির একটি চাকা সড়কের পাশের খাদে পড়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে পাশের ডোবায় পড়ে যায়। এতে চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, বাসটি উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী জানালার কাচ ভেঙে বের হওয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে জানালা ও দরজা ভেঙে আটকে পড়াদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন।

    আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

    এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সালেহ আহাম্মদ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST