ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • পদ্মা সেতু জাজিরা প্রান্তে দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ২০

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
    Link Copied!

    পদ্মা সেতু জাজিরা প্রান্তের নাওডোবায় একটি যাত্রীবাহী বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় বাসের দুজন কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার সময় পদ্মা সেতু জাজিরা প্রান্তের টোল প্লাজার ৩০০ মিটার এগিয়ে নাওডোবা এলাকায় এক্সপ্রেস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন আকাশ সরদার (৩১) ও ইউনুস মোল্লা (৪০)। আকাশ স্টার এক্সপ্রেস বাসের হেলপার এবং ইউনুস একই বাসের সুপারভাইজারের দায়িত্বে ছিলেন। তাদের দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায়।

    মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক(এসআই) আব্দুস সালাম জানান, দুর্ঘটনাকবলিত স্টার এক্সপ্রেস ও খান পরিবহন নামের দুটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাদারীপুরের ভাঙার দিকে যাচ্ছিল। নাওডোবা গোলচত্বর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্টার এক্সপ্রেস বাসটি এক্সপ্রেস সড়কে দাঁড়িয়ে থাকা খান পরিবহন বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে স্টার এক্সপ্রেসের হেলপার আকাশ সরদার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় সুপারভাইজার ইউনুস মোল্লাকে শিবচর সরকারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের শিবচর সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST