ঢাকামঙ্গলবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরের তিনটি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে তিনটি সংসদীয় আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার(২৩ ফেব্রুয়ারি) দুপুর ২.৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তাহসিনা বেগম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

    এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরন ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। 

    সভায় নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলার চলমান উন্নয়ন প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সম্ভাব্য সমস্যা ও সমাধানের বিষয়েও আলোচনা হয়।

    নবনির্বাচিত সংসদ সদস্যরা বলেন, দলমত নির্বিশেষে জেলার সার্বিক উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। জনগণের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগই শরীয়তপুরকে আরও এগিয়ে নিয়ে যাবে।

    উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন এবং সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

    সভা শেষে জেলার উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST