২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শরীয়তপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিতে সাখাওয়াত কাউসার সভাপতি এবং মেহেদী হাসান নিরব সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
সংগঠনের সূত্র জানায়, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে জেলা শাখার দায়িত্বশীলদের পরামর্শক্রমে এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি সাখাওয়াত কাউসার সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সাধারণ সম্পাদক মেহেদী হাসান নিরব বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
