ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • নড়িয়ায় ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর অভিনব প্রচারণা, ফেস্টুনে আছে মুজিব-জিয়া-তারেক

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    মার্চ ৭, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের নড়িয়ায় এক চেয়ারম্যান পদপ্রার্থীর অভিনব প্রচারণাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। সাবেক ওই যুবদল নেতা নিজেকে নির্দলীয় নিরপেক্ষ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উল্লেখ করে ফেস্টুনে শেখ মজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করেছেন। 

    স্থানীয় সূত্রে জানা যায়, ওই চেয়ারম্যান পদপ্রার্থীর নাম ফাহিম হাসান রনি মাঝি। তিনি ঘড়িষার ইউনিয়নের বাসিন্দা। একসময় তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি সাবেক উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে ফাহিম হাসান রনি মাঝির ছবি সম্বলিত একটি নির্বাচনী ফেস্টুন এলাকায় টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। ওই ফেস্টুনে উপরের বামপাশে শেখ মুজিবুর রহমান এবং ডানপাশে জিয়াউর রহমান ও মাঝখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করা হয়েছে। এছাড়া ফেস্টুনে নিজেকে নিরপেক্ষ নির্দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দাবী করেছেন। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা-সমালোচনার তৈরী হয়েছে। 

    এবিষয়ে জানতে চাইলে ফাহিম হাসান রনি মাঝি বলেন, আমি দলীয় রাজনীতির বাহিরে নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন করবো। সেক্ষেত্রে শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদান অনেক। এই কারণে আমার কাছে সে মহান। অন্যদিকে জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রয়েছে। আমি তা অস্বীকার করি না। যেহেতু দুজন নেতাই স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন তাই দুজনের ছবিই আমি রেখেছি। আর তারেক রহমানের ছবি দেয়ার কারণ হচ্ছে, সে এখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাকে অস্বীকার করার কিছু নেই। তাকে অস্বীকার করলে বাংলাদেশকে অস্বীকার করা হবে। আমি অন্যকোনো কারণে এছবিগুলো রাখিনি।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST