ঢাকাসোমবার , ১৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে স্বাবলম্বী ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    মার্চ ১৬, ২০২৬ ১১:১১ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে ৪টি সেলাই মেশিন বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বাবলম্বী ফাউন্ডেশন। সোমবার দুপুর ১২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা চত্বর থেকে স্বাবলম্বী ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে চারজন নারীকে এসব সেলাই মেশিন প্রদান করা হয়।

    সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাবলম্বী ফাউন্ডেশনের সভাপতি মোঃ তামিম হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুপম, সাংগঠনিক সম্পাদক ফরিদুর রেজা আবির, প্রচার সম্পাদক আসিফ ভুইয়া হিম এবং সদস্য এম. ফাহিম।

    স্বাবলম্বী ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও দুস্থ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সেলাই মেশিনের মাধ্যমে একজন নারী ঘরে বসেই আয় করতে পারেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারেন।

    সেলাই মেশিন পেয়ে রেহানা বেগম বলেন, স্বাবলম্বী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এখন  আমি আমার সন্তানকে নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারবো। 

    স্বাবলম্বী ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক ফরিদুর রেজা আবির বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই অসহায় নারীরা নিজেদের কর্মের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠুক।”

    সাধারণ সম্পাদক সালাউদ্দিন রুপম বলেন, “স্বাবলম্বী ফাউন্ডেশন সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

    সভাপতি মোঃ তামিম হোসেন বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে। আমরা আশা করি এই সেলাই মেশিনগুলো তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST