বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪৮
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

ভেদরগঞ্জে তিন ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
এপ্রিল ২২, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে তিন ফসলি কৃষি জমিতে অবৈধ ও অপরিকল্পিত মাছের প্রকল্প গড়ে তোলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয়দের পক্ষে জানে আলম হাওলাদার বাদী হয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। এতে ছয়গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদার সহ স্থানীয় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ছয়গাঁও ইউপির সাবেক চেয়ারম্যান কামরুল হাসান ভুট্টু মজুমদার বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার নেতৃত্বে একটি চক্র এই ইউনিয়নের আরজিপম ও পাপরাইল এলাকায় প্রায় ৬০ একর তিন ফসলী জমি অবৈধভাবে কেটে অপরিকল্পিত মাছের খামার করছে। এতে করে কৃষি উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ফসলী জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি এঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তারা বলেন, তিন ফসলি জমিতে অবৈধভাবে মাছের প্রকল্প স্থাপন, মাটি কাটা এবং জমি দখলের কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জমির প্রকৃতি নষ্ট হয়ে যাচ্ছে এবং কৃষকদের জীবিকা হুমকির মুখে পড়ছে। এঘটনায় বর্তমান ইউপি চেয়ারম্যান লিটন মোল্লার গংদের দ্রুত গ্রেপ্তার দাবি করছি।

এ ব্যাপারে ছয়গাঁও ইউপির বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান লিটন মোল্লা বলেন, আমরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমোদন নিয়ে মাছের প্রজেক্ট করতেছি।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্