ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    এপ্রিল ২৫, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
    Link Copied!

    সিএসএসের স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

    সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আয়োজনে সিএসএস ভেদরগঞ্জ ব্রাঞ্চ কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিকাশ কুমার ঘোষ ও পদ্মা জেনারেল হাসপাতালের নার্স মৌসুমি আক্তার রুগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সিএসএস শরীয়তপুর আঞ্চলিক ব্যবস্থাপক নরহরি হালদার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.ফারুক হাওলাদার। এসময় আরও উপস্থিত ছিলেন, সিএসএস নড়িয়া ব্রাঞ্চ ম্যানেজার আ: হাই, সিএসএস ভেদরগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার কমলেশ তালুকদার, হিসাব রক্ষক তাপস কুমার পাল সহ সিএসএস ভেদরগঞ্জ ব্রাঞ্চের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

    সিএসএস সুত্রে জানা যায়, বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস ৫৪ বছর ধরে বাংলাদেশের ৩২ টি জেলায় ২৪০ টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে লোন প্রোগ্রাম, শিক্ষা, স্বাস্থ্য, মৎস, সহ একাধিক প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে এবং সিএসএসের স্থপতি স্বর্গীয় রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে নাড়ী,শিশু সহ দুই শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

    প্রধান অতিথির বক্তব্যে জেলা আঞ্চলিক ব্যবস্থাপক নরহরি হালদার বলেন, ‘সিএসএস সবসময় সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠির পাশে থাকার চেষ্টা করে। তারই অংশ হিসেবে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। গ্রামের দরিদ্র মানুষ, যারা নানা ধরণের শারীরিক সমস্যায় ভুগছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা নিতে পারছেন না। আমরা চাই তারা যেন বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারেন। আমাদের উদ্দেশ্য শুধু ব্যবসা নয়, মানুষের পাশে দাঁড়ানো। ভবিষ্যতেও আমরা এ ধরণের সেবা কার্যক্রম চালিয়ে যাবো।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST