ঢাকাশনিবার , ২৫ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে আতাউর রহমান খান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    এপ্রিল ২৫, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে আতাউর রহমান খান ওয়েলফেয়ার  ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকালে সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আতাউর রহমান খানের উদ্যোগে ও অর্থায়নে

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. মজিবুর রহমান সরদার। সংগঠনের সভাপতি সুরুজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আফজাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাস্টার শাহিন, যুবদল নেতা শাহাদাত হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে স্থানীয়দের মাঝে ২ শতাধিক ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে আতাউর রহমান খান বলেন, “একটি গাছ, একটি প্রাণ-বেঁচে থাকুক, বাংলাদেশ।” পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নাই। বৃক্ষ অক্সিজেন দিয়ে আমাদের জীবন বাঁচায়, ফলে বৃক্ষ ছাড়া আমাদের সুস্থ্য ভাবে বেঁচে থাকার বিকল্প কোনো উপায় নেই। তাই এ ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST