ঢাকাশনিবার , ৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠিত হলো মাল্টিপারপাস ওয়ার্কশপ

    ​মোঃ হানিফ বেপারী, জাজিরা
    মে ৯, ২০২৬ ১০:০৭ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় জাজিরা উপজেলা স্কাউটসের আয়োজনে উপজেলা প্রোগ্রাম ও মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার (৮ মে) সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ওই কর্মশালা সম্পন্ন হয়।

    ​জাজিরা উপজেলা স্কাউটসের কমিশনার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সহ-সভাপতি ও জাজিরা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলার কমিশনার ও জাজিরা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সঞ্জীব চন্দ্র কর্মকার।

    ​কর্মশালায় উপজেলার স্কাউট কার্যক্রমের মান উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে জেলা সহকারী কমিশনার (গার্ল-ইন স্কাউট), জেলা স্কাউট লিডার, উপজেলা সম্পাদক, উপজেলা স্কাউট লিডার এবং উপজেলা কাব স্কাউট লিডারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন স্কাউট লিডার অংশগ্রহণ করেন।

    ​স্কাউটস লিডার’রা বলেন, স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে লিডারদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই ওয়ার্কশপ জাজিরা উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও বেগবান করবে। অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ স্কাউটস, জাজিরা উপজেলা।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST