ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়্যাল এনফিল্ড

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    মে ২১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে উদ্বোধন করা হয়েছে বিশ্বের অন্যতম ও জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড রয়্যাল এনফিল্ডের নতুন শোরুম।

    বৃহস্পতিবার(২১ মে) বিকেলে জেলা স্টেডিয়ামের পাশে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ফিতা ও কেক কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ মটরস লিমিটেড—রয়্যাল এনফিল্ড বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার মো. মাইনুদ্দিন সায়েম, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. রবিউল হক, এরিয়া সার্ভিস ম্যানেজার উজ্জ্বল কুমার বিশ্বাস, এরিয়া সেলস ম্যানেজার ফয়সাল বনি এবং গ্লোবাল মোটরসের স্বত্বাধিকারী মো. আতিকুর রহমান সোহেল। এছাড়াও  স্থানীয় বাইকার ও মোটরসাইকেল প্রেমীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    এসময় বক্তারা বলেন, নতুন এই শোরুম চালুর ফলে এখন থেকে শরীয়তপুরের গ্রাহকরা রয়্যাল এনফিল্ডের মোটরসাইকেল বুকিং ও ডেলিভারির পাশাপাশি জেনুইন অ্যাক্সেসরিজ, বিক্রয়োত্তর সেবা এবং মূল স্পেয়ার পার্টসের সুবিধা একই ছাদের নিচে পাবেন।

    তারা আশা প্রকাশ করেন, এই শোরুমের মাধ্যমে শরীয়তপুরে আধুনিক মোটরসাইকেল সেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST