ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে নারী ও শিশু নিরাপত্তার দাবিতে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    মে ২২, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ণ
    Link Copied!

    শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শরীয়তপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার(২২ মে) বিকেল ৫টায় শরীয়তপুর সদরের চৌরঙ্গি মোড়ে শরীয়তপুর প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

    বন্ধুসভার সদস্যদের পাশাপাশি এনসিপির সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও সাধারণ ছাত্রজনতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    এসময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির, আমিন মোহাম্মদ জিতু, বন্ধুসভার সভাপতি আব্দুল মোতালেব সুমন, সাধারণ সম্পাদক মোঃ তামিম হোসেনসহ জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী ও বন্ধুসভার সদস্যরা।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST