ঢাকাবৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে বাসের ধাক্কায় নিহত মানসিক ভারসাম্যহীন রতন, দিশেহারা দুই সন্তান

    নিজস্ব প্রতিবেদক
    সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে চলন্ত গাড়ি থামাতে গিয়ে যাত্রীবাহি বাসের ধাক্কায় রতন পোদ্দার (৫৫) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

    বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধায় জেলা শহরের ধানুকা বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আঃ রউফ স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনা ঘটে।

    নিহত রতন পোদ্দার শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ মধ্যপাড়ার বাসিন্দা মৃত গৌরঙ্গ পোদ্দারের ছেলে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই রতন পোদ্দার নামের ওই ব্যক্তি স্টেডিয়ামের সামনে চলন্ত গাড়িগুলো হাতের ইশারা দিয়ে সরানোর কাজ করছিলো। তাই স্থানীয়রা তার এই কাজের ভিডিও করছিলো। কিন্তু সন্ধার পরে হঠাৎ শরীয়তপুর আন্তজেলা বাসমালিক সমিতির একটি মিনিবাস দ্রুত গতিতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় রতন পোদ্দার হাতের ইশারা দিতে থাকলে বাসটি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রতন পোদ্দারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে তা অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করেন। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

    এঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে চালকসহ বাসটিকে আটক করে পুলিশের হেফাজতে দেয়।

    এদিকে পরিবার সূত্রে জানা যায়,  গত এক মাস আগে রতন পোদ্দারের স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। তাদের তিন সন্তানের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন ছোট দুই ভাইবোন মায়ের মৃত্যুর পরে বাবার মৃত্যুতে নিঃসঙ্গ হয়ে পড়েছে।

    নিহত রতন পোদ্দারের এক প্রতিবেশী মোঃ শহিদুল ইসলাম ঢালী বলেন, রতন পোদ্দারের স্ত্রী মারা গেছে মাসখানেক আগে। স্ত্রী মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। আজ সড়ক দূর্ঘটনায় তিনিও মারা গেলেন। তাদের পরিবারে তিন সন্তানের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। আর ছোট দুই সন্তানকে দেখার জন্য কেউ রইলোনা। এখন ওদের কি হবে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার হোক। আর বাচ্চাগুলোর একটা ব্যবস্থা হোক।

    এ বিষয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ তালুকদার বলেন, আমাদের লোকাল বাসের ধাক্কায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি আহত হয়েছে এই খবর শুনে আমরা মালিক সমিতি দ্রুত তদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠাই কিন্তু রাস্তায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আমরা মর্মাহত। মালিক সমিতি তার সাধ্যমতো নিহতের পরিবারের পাশে থাকবে।

    পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম বলেন, ইতিমধ্যেই আমরা বাস ও চালককে আটক করেছি। যেহেতু ভিকটিম মারা গেছে তাই এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST