ঢাকাবৃহস্পতিবার , ২৩ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক বিএনপির

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    নভেম্বর ২৩, ২০২৩ ১০:২৮ পূর্বাহ্ণ
    Link Copied!

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের একদফা আন্দোলনের ধারাবাহিকতায় ফের ৪৮ ঘণ্টা (রবি ও সোমবার) অবরোধ কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এ কর্মসূচির আগের দুদিন (শুক্র ও শনিবার) বিরতি দেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

    এবার সপ্তম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের কর্মসূচি দিয়েছে দলটি। রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি দেওয়া হয়েছে।

    এদিকে ষষ্ঠ দফায় সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। যা শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় শেষ হবে।

    এর আগে ২৮ অক্টোবর মহাসমাবেশের পর ২৯ অক্টোবর হরতাল দেয় বিএনপি-জামায়াত। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করে।

    ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে তারা। ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা, ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST