ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরা হাসপাতালে দুদকের অভিযান; মিলেছে অনিয়ম ও দুর্নীতি

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    আগস্ট ২০, ২০২৫ ১০:৩৮ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক।

    মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে দুদকের মাদারীপুর-শরীয়তপুর জেলার সমন্বিত টিম।

    অভিযান শেষে দুদক জানায়, দীর্ঘদিন ধরে হাসপাতালের উন্নয়নমূলক প্রকল্প ও সেবাদানে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতেই অভিযান চালানো হয়।

    দুদকের সহকারী পরিচালক আকতারুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের টিম অভিযান পরিচালনা করে। এসময় হাসপাতালের কর্মকর্তা ও স্টাফদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়।

    তিনি জানান,প্রাথমিকভাবে হাসপাতালের সেবাদান ও রক্ষণাবেক্ষণে অনিয়ম পাওয়া গেছে। কিছু উন্নয়নমূলক কাজও ঠিকভাবে হয়নি। পাশাপাশি ভর্তি রোগীদের জন্য সঠিকভাবে খাবার বিতরণ করা হয়নি—এরও প্রমাণ মিলেছে।

    তিনি আরও বলেন, সব নথিপত্র যাচাই-বাছাই শেষে বিস্তারিত তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে সারা দেশের মতো জাজিরা হাসপাতালেও কঠোর নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছেন দুদকের এই কর্মকর্তা।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST