ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • বিলাসপুরে বসতঘরে বোমা তৈরীর সময় বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব

    নিজস্ব প্রতিবেদক
    জানুয়ারি ১৪, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে গত ৮ জানুয়ারি ভোরে বসতঘরে ককটেল(হাতবোমা) তৈরীর সময় বিস্ফোরণের ঘটনায় ১৩ জানুয়ারি পর্যন্ত ৩ জন নিহতের ঘটনায় জাজিরা থানায় দায়ের হওয়া মামলার ৫ আসামীকে শরীয়তপুর ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‍্যাব।

    মঙ্গলবার(১৩ জানুয়ারি) রাতে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর কোম্পানী কমান্ডার, পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিলাসপুরের ঘটনাটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হওয়ায় মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষে ছায়া তদন্ত শুরু করে এবং বিশ্বস্ত সোর্স নিয়োগ করে। ওই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এর আভিযানিক দল পৃথক তিনটি অভিযান চালিয়ে আসামী মাহমুদুল বেপারী(৩২) ও সুজন সরদার(৩২) কে শরীয়তপুরের পালং থানাধীন বিলাশখান এলাকা থেকে, ছিদম বেপারী(৪০) কে মনোহর এলাকা থেকে এবং রনি ভূঁইয়া(৩০) কে প্রেমতলা বিসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়াও র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর এবং র‍্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা কর্তৃক একটি যৌথ অভিযানে ঢাকার কামরাঙ্গীরচর থানা এলাকার সরকারী হাসপাতালের সামনে থেকে আসামী মোমিন ভূইয়াকে(২২) গ্রেফতার হয়।

    গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলেও জানানো হয়।

    গ্রেফতারকৃত আসামীদের শরীয়তপুর সদরের পালং মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST