বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৩১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

জাজিরায় মসজিদের আজান নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ১২:২৬ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের জাজিরায় খবির সরদার (৫৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলমাস সরদার নামের আরেক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরউদি মাদবর কান্দি সরদার বাড়ির জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে। তিনি জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও বড়কান্দি ইউনিয়নের কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার উমরউদ্দিন মাদবর কান্দি এলাকার জামে মসজিদে ভোররাতে মাইকে ফজরের আজান দেয়া ও বয়ান করায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সরদার। বিষয়টি জানার পর মসজিদ কমিটির লোকজন প্রতিবাদ জানায় এবং পরবর্তীতে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্ত আলমাস সরদার।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খবির সরদার নিজ বাড়ি থেকে বের হলে আলমাস সরদার তাকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়রা তার ডাকচিৎকার শুনে এগিয়ে এসে দ্রুত জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত বুধবার মো. সাজ্জাদ সরদার নামে এক যুবক ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন—“মসজিদের মাইক দিয়ে ফজরের আযান শেষে নামাজের জন্য ডাকবে, নামাজ শেষে মক্তবের জন্য ডাকবে, বয়ান হবে। মসজিদের আসেপাশে যদি কোনো হিন্দু বাড়ি না থাকে তাহলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি কারো সমস্যা থাকে হুজুরকে না বলে এলাকায় জানান, তারা নিজেরা দায়িত্ব নেবেন। আর এটা কন্টিনিউ চলবে, আল্লাহ ছাড়া কেউ ফিরাতে পারবে না। বাধা দিতে আসলে অস্তিত্ব নাই হয়ে যাবে। এটা সরাসরি ইসলামে আঘাত, সরাসরি আল্লাহর বিরুদ্ধে বলা।”

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, “মসজিদের মাইকে আজান ও বয়ান দেয়ায় ক্ষিপ্ত হয়ে আলমাস সরদার ইমামকে হুমকি দিয়েছিলো। পরে বিষয়টি নিয়ে আমাদের কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এরপর থেকেই সে আমাদের উপর ক্ষিপ্ত ছিলো। আজ সুযোগ বুঝে খবির সরদারকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এই ঘটনার বিচার চাই।”

জানতে চাইলে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কবির আলম জানান, রাত নয়টার সময় বুকের উপর ক্ষত আঘাত নিয়ে আমাদের কাছে আসেন, তবে আমরা তাকে মৃত অবস্থায় পাই। মুলত অতিরিক্ত রক্তক্ষরণ এর কারনে উনার মৃত্যু হয়েছে। ধারনা করছি উনার ফুসফুস ও হার্ট আক্রান্ত হয়েছে।  বাকিটা ময়নাতদন্ত করার পরে বলা যাবে । 

এবিষয়ে  জাজিরা উপজেলা বিএনপি সভাপতি বজলুর রশিদ শিকদার এক বিবৃতিতে বলেন, জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও বড়কান্দি ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি ন্যায়পরায়ণ, প্রতিবাদী কন্ঠস্বর জনাব, খবির উদ্দিন সরদার কে  রাত আনুমানিক ০৯.০০ ঘটিকায় আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী আলমাছ সরদার ও আকাশ কবিরাজ গং পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা করে নির্মমভাবে হত্যা করে। জাজিরা উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম কালবেলাকে বলেন, “এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে অভিযান চালানো হচ্ছে। যত দ্রুত সম্ভব আসামীদের ধরে আইনের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এই ঘটনায় কেউ ছাড় পাবেনা”

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্