ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার অন্যতম আসামী আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ উদ্ধার

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    আগস্ট ২৯, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির সরদার হত্যার অন্যতম আসামি আলমাছ সরদারের(২৯) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বুধবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দির জব্বর মাস্টারের পরিত্যক্ত বসতবাড়ির ভিটি থেকে লাশটি উদ্ধার করা হয়।

    এর আগে সোমবার রাতে উমরদি মাদবর কান্দি জামে মসজিদের সামনে খবির সরদারকে(৫৫) কুপিয়ে হত্যা করা হয়। নিহত খবির সরদার ছিলেন বড়কান্দি বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কৃষক দলের সাবেক সভাপতি। এ ঘটনায় আলমাছ সরদারসহ কয়েকজনকে আসামি করে বৃহস্পতিবার রাতে মামলা দায়ের হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি করে মাটিতে পুতে রাখা অবস্থায় আলমাছ সরদারের লাশ উদ্ধার করে।

    জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি লাশ জব্বর মাস্টারের পরিত্যক্ত ভিটা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।”

    তিনি আরও জানান, “খবির সরদার হত্যাকাণ্ড এবং আলমাছ সরদারের মৃত্যু—দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST