ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে ট্রাক চালকদের থেকে চাঁদা আদায়, আটক ২

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    অক্টোবর ২০, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে মহাসড়কে ট্রাক চালকদের থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

    সোমবার(২০ অক্টোবর) বেলা ১২টার দিকে শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের আঙ্গারিয়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

    আটক ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং একই সংগঠনের সদস্য নারায়ণ পোদ্দার।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আঙ্গারিয়া বাইপাস এলাকায় শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাক থামিয়ে প্রতি ট্রাক থেকে জোরপূর্বক ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চাঁদা তোলার বৈধতা জানতে চান। কিন্তু কোনো অনুমতিপত্র দেখাতে না পারায় উত্তেজনা সৃষ্টি হয়।

    খবর পেয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুজনকে আটক করে। এসময় চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত নগদ অর্থ জব্দ করা হয়।

    এ বিষয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির উউপ-পরিদর্শক(এসআই) মতিউর রহমান বলেন, ‘আঙ্গারিয়া বাইপাস সড়কে কিছু লোক ট্রাক থামিয়ে চাঁদা আদায়ের সময় স্থানীয়রা তাদের আটক করে বলে আমরা জানতে পারি। পরে সেখানে গিয়ে আমরা দুজনকে রশিদ ও নগদ অর্থসহ আটক করি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST