ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • নড়িয়ায় আধাঁর রাতে গাড়িতে দুর্বৃত্তদের আগুন, সিসিটিভিতে দেখা গেলো পুরো ঘটনা

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    নভেম্বর ৯, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের নড়িয়া উপজেলায় দুর্বৃত্তরা মোতালেব মুন্সি নামে এক ব্যক্তির ভাড়ায় চালিত গাড়িতে আগুন দিয়েছে।

    শুক্রবার(৮ নভেম্বর) গভীর রাতে চান্দনী গ্রামে তাঁর বাড়ির আঙিনায় রাখা গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

    ভুক্তভোগী মোতালেব পেশায় একজন গাড়িচালক। ২০১০ সালে তিনি একটি গাড়ি কিনে ভাড়ায় চালানো শুরু করেন। পরে ছেলেকেও একটি গাড়ি কিনে দেন।

    পরিবারের দাবি, এর আগে গত ১৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা বাড়িতে রাখা দুটি গাড়িতে আগুন দেয়। তখন তারা দেখে ফেলায় আগুন নেভানো সম্ভব হয়। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন মোতালেব। তবে দুর্বৃত্তদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এরপর বাড়িতে গাড়ি রাখার স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়।

    দুর্বৃত্তদের দেওয়া আগুনের দৃশ্যটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এ ঘটনার ৬ মিনিট ২১ সেকেন্ডর একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

    ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ২টা ২৮ মিনিট ২৪ সেকেন্ডের সময় এক ব্যক্তি বোতল হাতে নিয়ে একটি গাড়ির ওপর কিছু ছিটাচ্ছেন। এরপর আরেক ব্যক্তি গিয়ে পাটকাঠি জাতীয় কিছু দিয়ে আগুন ধরিয়ে দেন। ভিডিওটির ৪ মিনিট ৫ সেকেন্ডের সময় মোতালেবের পরিবারের সদস্যদের ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। তারা বালতিতে করে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে গাড়িটির অনেকাংশে পুড়ে যায়।

    এ বিষয়ে মোতালেব মুন্সি বলেন, ‘‘যারা গাড়িতে আগুন দিয়েছে, তাদের মুখে গামছা প্যাঁচানো ছিল। পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধারণ করা আছে। ভাড়ায় গাড়ি চালিয়ে যা আয় হতো, তা দিয়ে পরিবার নিয়ে খেয়ে-পরে বেঁচে আছেন। প্রায় ৮ লাখ টাকার গাড়িটি পুড়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন।’’

    নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হাসান বলেন, ‘পুলিশ ঘটনাটির তদন্ত করছে। মনে হচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণে এমন ঘটনা ঘটানো হয়েছে।’

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST