ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় মসজিদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    ডিসেম্বর ৯, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার(৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জাজিরা থানা পুলিশ।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার চর লাউখোলা গ্রামের সরদার বাড়ি জামে মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

    নিহত আব্দুল মজিদ সরদার চর লাউখোলা এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিষয়ে আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন তিনি। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। তাই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

    নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, “তার বাবার সাথে চাচাদের জমি নিয়ে বিরোধ ছিল। মঙ্গলবার সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে মসজিদের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”

    এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সালেহ্ আহমদ বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে লাশ উদ্ধার করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST