ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    জানুয়ারি ১, ২০২৬ ১২:২৮ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে একজন নারী সদস্য রয়েছেন।

    মঙ্গলবার(৩০ ডিসেম্বর) রাতে জাজিরা পৌরসভার আড়াচন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    ওই অভিযানে ওই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

    গ্রেপ্তারকৃতরা হলেন, আড়াচন্ডি এলাকার মো. মামুন বেপারীর স্ত্রী আয়শা বেগম (৩৫), একই এলাকার মৃত হাসান উদ্দিন বেপারীর ছেলে মো. মামুন (৪২) এবং দক্ষিণ বাইকশা গ্রামের মান্নান ফকিরের ছেলে মো. সাগর ফকির।

    জাজিরা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানা পুলিশের একটি দল আড়াচন্ডি এলাকার আয়শা বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে উল্লেখিত পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জাজিরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সালেহ্ আহাম্মদ জানান, “মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। জাজিরা উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST