ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযান; অস্ত্র-কার্তুজ সহ আটক ১

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    জানুয়ারি ৩, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এয়ারগান, কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ফুয়াদ সরকার নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।  

    শুক্রবার(২ জানুয়ারি ) বিকেলে উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের কার্তিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেওয়া তথ্য মতে তার বাড়ী থেকে একটি এয়ারগান, দুটি কার্তুজ, চাকু, ডিজিটাল ডিভাইস, ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়। 

    গ্রেফতারকৃত ফুয়াদ সরকার(৫৫) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার, চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে।  

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ফুয়াদ সরকার দীর্ঘদিন ধরে কার্তিকপুর এলাকায় মাদক ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, খাস জমি দখলসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছিলেন। এছাড়াও এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন ও প্রভাব বিস্তার করতেন তিনি। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অভিযান চালায়। এসময়  অন্য সদস্যরা পালিয়ে গেলেও ফুয়াদ সরকারকে আটক করে যৌথবাহিনী। তার কাছ থেকে একটি এয়ারগান, দুটি কার্তুজ, ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, কয়েকটি দেশীয় অস্ত্র ও মাদক সেবনের অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে আটক ফুয়াদ সরকারকে ভেদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। 

    এ বিষয়ে শুক্রবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) তানভীর হাসান বলেন, যৌথ বাহিনীর অভিযানে ফুয়াদ নামে একজন’কে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আগামীকাল প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST