ঢাকাসোমবার , ৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ডামুড্যায় খোকন দাস হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    জানুয়ারি ৫, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

    গত রোববার (৪ জানুয়ারি রাতে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

    সোমবার (৫ জানুয়ারি) মামলার তদন্তকারী কর্মকর্তা স্বপন মল্লিক আদালতে গ্রেপ্তার হওয়া সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সরদারকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির প্রত্যেকের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    আদালত সূত্র জানায়, রোববার রাতে গ্রেপ্তার তিন আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার রিমান্ডের আদেশ দেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডামুড্যা থানায় নেয়া হয়।

    ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল হক সংবাদকে বলেন, ‘‘আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে তাদের আবার আদালতে পাঠানো হবে।’’

    উল্লেখ্য; ডামুড্যা উপজেলার তিলই এলাকায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত তদন্ত শেষে মামলার অভিযোগপত্র দাখিল ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST