ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরার বিলাসপুরে বসতঘরে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে দুই

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    জানুয়ারি ৮, ২০২৬ ৭:০৭ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মো. নবীন হোসেন নয়ন(২২) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই জনে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে জাজিরা উপজেলার মূলাই বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে বেলা পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

    এর আগে বৃহস্পতিবার ভোরে মূলাই বেপারী কান্দি গ্রামে একটি বসতঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘরে বোমা ও ককটেল তৈরির সরঞ্জাম ছিল। সেখান থেকে দূরে ফসলি জমিতে সোহান বেপারী(২২) নামে একজনের ক্ষতবিক্ষত ও রক্তাক্ত লাশ পাওয়া যায়।

    জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সালেহ্ আহাম্মদ দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সোহানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নয়নের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST