ঢাকাসোমবার , ১২ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক্সেভেটর জব্দসহ ৩ জন আটক

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    জানুয়ারি ১২, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জে এক কৃষকের ফসলি জমির মাটি জোরপূর্বক কেটে নেয়ার সময় এক্সেভেটরসহ তিনজনকে আটক করেছে পুলিশ। 

    সোমবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল। এর আগে রোববার দিনগত রাতে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, উলজেলার নাজিমপুর এলাকার ইব্রাহিম কাজীর ছেলে সুলতান কাজী (৪২), মমজেদ শেখের ছেলে রবিউল শেখ (৫৫) ও মাসুদুর রহমানের ছেলে ইব্রাহিম আলী(২০)।

    পুলিশ জানায়, উপজেলার ছয়গাও ইউনিয়নের পাপরাইল এলাকার মতি মাল তার জমিতে দীর্ঘদিন ধরে ফসল ফলিয়ে আসছেন। শনিবার দিনগত রাতে তাকে ভয়ভীতি দেখিয়ে ওই জমি থেকে জোরপূর্বক এক্সেভেটর দিয়ে মাটির উপরিভাগ কেটে নেয়া শুরু করেন সুলতান কাজী ও তার সহযোগীরা। বিষয়টি মতি মাল মুঠোফোনের মাধ্যমে পুলিশকে জানালে সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল থানা পুলিশের উপ-পরিদর্শক লোকনাথ মল্লিকসহ একটি ফোর্স ঘটনাস্থলে পাঠান। এসময় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। পরে তাদের আটক করা হয় ও মাটি কাটার এক্সেভেটর মেশিনটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। 

    এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার(ভেদরগঞ্জ সার্কেল) সৌম্য শেখর পাল বলেন, জোরপূর্বক ফসলি জমির মাটি কাটার উপরাধে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST