বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৭:৪৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে

বিএনপিতে যোগদানের পর শৌলপাড়া ইউপি চেয়ারম্যান ও তার সমর্থকদের বাড়ীতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ

শরীয়তপুর টাইমস্ ডেস্ক
জানুয়ারি ২৪, ২০২৬ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরীয়তপুরে বিএনপিতে যোগদানের এক সপ্তাহের মাথায় শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানীর বসতবাড়িসহ তার সমর্থকদের বাড়ীতে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে দলের অপর একটি পক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের চরগয়ঘর এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় অন্তত তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয় এবং ৯টি আধাপাকা টিনের ঘর ও দোচালা টিনের ঘর পিটিয়ে ও কুপিয়ে ব্যাপক ক্ষতি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী আগে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত ১৭ জানুয়ারি শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আহমেদের উপস্থিতিতে আয়োজিত এক সভায় তিনি প্রায় পাঁচ শতাধিক সমর্থকসহ বিএনপিতে যোগদান করেন। ঘটনার আগের দিন তিনি স্ত্রী ও সন্তানদের কাছে দুবাই যান।

চেয়ারম্যানের অনুপস্থিতিতে শুক্রবার ১০-১১ টার দিকে তার বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালানো হয়। একই সঙ্গে তার সমর্থকদের আরও ১১টি ঘরে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট করা হয়। 

স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ভাসানী খান ও তার অনুসারীদের বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একটি অংশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই এই সহিংসতার ঘটনা ঘটেছে।

ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী দুবাই থেকে মুঠোফোনে জানান, ‘‘এঘটনা ঘটিয়েছে স্থানীয় বিএনপি নেতা হেলাল আকন, আনোয়ার আকনসহ তাদের সমর্থকরা।’’

তিনি জানান, কয়েকদিন আগে তিনি তার পাঁচশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করায় বিষয়টি হেলাল আকনদের কাছে ভালো লাগেনি। এঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ইউপি সদস্য আব্দুল মান্নান খান ভাসানী।

এদিকে মূল অভিযুক্ত হেলাল আকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে চিকন্দী পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • © 2026 All Rights Reserved | Powered by BD IT HOST
    স্বত্ব © ২০২৪-২০২৫ শরীয়তপুর টাইমস্