ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় আলোচিত নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বাধন মাদবর গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক, জাজিরা
    জানুয়ারি ২৫, ২০২৬ ৬:৩৭ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরা উপজেলায় আলোচিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা বাধন মাদবরকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সালেহ্ আহাম্মদ।

    পুলিশ জানায়, রোববার (২৫ জানুয়ারি) সকালে  গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন পরিষদ এলাকার ডুবিসায়বর বন্দর(কাজীরহাট) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

    জাজিরা থানা সূত্র জানায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জাজিরা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছিলেন বাধন মাদবর। এরমধ্যে জাজিরা উপজেলা এলাকায় আ.লীগের পক্ষে সরকারবিরোধী পোস্টারের প্রচারণা, সরকারবিরোধী মিছিল-মিটিং ও পদ্মা সেতু এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য।

    বাধনের বিরুদ্ধে বর্তমানে সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনে জাজিরা থানা ও পদ্মা সেতু দক্ষিণ থানায় ৬টি মামলা চলমান রয়েছে।

    এবিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: সালেহ্ আহাম্মদ বলেন, ‘‘ছাত্রলীগ নেতা বাধন জাজিরা উপজেলায় বিভিন্ন স্থানে নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলালায় শান্তি-শৃঙ্খলা নষ্ট করেছে। তাকে সন্ত্রাসবিরোধী ও নাশকতা আইনের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে।’’

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST