ঢাকাবৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ স্বামী-স্ত্রী আটক

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    জানুয়ারি ২৯, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের জাজিরার সেনেরচর সাকিমালী মাদবর কান্দি এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্রসহ নারীসহ দুজনকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) দুপুরে জাজিরার সেনেরচর ইউনিয়নের সাকিমালী মাদবর কান্দির সেকান্দার মাদবরের বসতবাড়ি থেকে ওই মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    এসময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সাকিমালী মাদবর কান্দি গ্রামের লাল মিয়া মাদবরের ছেলে সেকান্দার মাদবর(৫১), ও তার স্ত্রী রানী খাতুন(৪২)।

    স্থানীয় ও যৌথবাহিনী সূত্রে জানা যায়, আটক হওয়া সেকান্দার মাদবর ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে এলাকার তরুণ সমাজে মাদকের ছড়াছড়িতে বিপদগ্রস্ত হয়ে পড়ছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জাজিরা সেনা ক্যাম্পের একটি দল সেকান্দার মাদবরের বাড়ীতে অভিযান পরিচালনা করে এক কেজি গাঁজাসহ ইয়াবা ও সেবনের বিপুল পরিমাণ সরঞ্জাম এবং চাইনিজ ও দেশীয় উদ্ধার করে। এসময় সেকান্দার মাদবর ও তার স্ত্রীকে আটক করা হয়। পরে জাজিরা থানার পুলিশের একটি দল এসে তাদের হেফাজতে নেয়।

    এবিষয়ে জাজিরা সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ বলেন, ‘‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান পরিচালনা করি। পরে সেকান্দার নামক ব্যক্তির বসতঘরে তল্লাশি করে মাদক, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং স্বামী-স্ত্রী দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’’

    তিনি আরও বলেন, ‘ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী জাজিরাসহ দেশের সর্বত্র নাশকতাকারীদের আইনের আওতায় আনতে সর্বদা সজাগ ও প্রস্তুত রয়েছে। সে ক্ষেত্রে সচেতন নাগরিকদের সহায়তা কামনা করেছেন।’

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST