ঢাকাবুধবার , ৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • খাদেম হত্যা মামলায় সুরেশ্বর দরবারের পীর শাহীন নূরী অস্ত্রসহ গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক, নড়িয়া
    মার্চ ৪, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের খাদেম জয়নাল সরকারের চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি দরবার শরীফের গদীনশীন পীর তৌহিদুল হোসাইন শাহীন নূরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    বুধবার (৪ মার্চ) ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত ও ভারী অস্ত্রের কিছু অংশ ও ব্যবহার করা ১৩৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নড়িয়া থানা পুলিশ।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত জয়নাল সরকারের মেয়ে ইভা আক্তার(২০) গত বছরের ২৫ অক্টোবর নড়িয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত বছরের ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে জয়নাল সরকার বাড়ি থেকে বের হন। রাত ৯টার দিকে তিনি মায়ের ওষুধ নিয়ে বাড়িতে এসে আবার বেরিয়ে যান। রাত ১১টার দিকে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন স্থানীয় একটি গ্যারেজে তার ব্যবহৃত চেয়ার-টেবিল দেখতে পান স্বজনরা। পরে ২৪ অক্টোবর বিকেলে ঘড়িসার ইউনিয়নের আটপাড়া এলাকার একটি পুকুরে প্লাস্টিকের বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এরপর পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। 

    মামলার পর তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শনাক্ত করে। এর মধ্যে রবিন শেখ(৩২) নামে একজনকে মুন্সীগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ও আসামি তোহিদুল হোসেন শাহীন নূরীকে গ্রেপ্তার করা হয়।

    এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘‘জয়নাল সরদার হত্যাকাণ্ডের সাথে শাহীন নূরীর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বাড়ী থেকে শটগানের কিছু অংশ ও ১৩৩টি কার্তুজ এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’’

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST