ঢাকাসোমবার , ৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • ভেদরগঞ্জে ভেজাল জুস ও জেলি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা

    নিজস্ব প্রতিবেদক, ভেদরগঞ্জ
    মার্চ ৯, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ভেজাল জুস ও এডিবেল জেলি উৎপাদনকারী একটি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

    সোমবার (৯ মার্চ ২০২৬) উপজেলার আরশিনগর এলাকায় অবস্থিত ‘ফিবা ফুড এন্ড বেভারেজ’ নামক প্রতিষ্ঠানে ওই অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে যথাযথ নিবন্ধন ছাড়া জুস, এডিবেল জেলি ও বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও মজুদ করা হচ্ছিল। এছাড়া খাদ্যপণ্যে ব্যবহারের অনুপযোগী ফ্লেভার ও বিভিন্ন কেমিক্যাল সংরক্ষণ করে তা ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এসব অনিয়ম মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ ও সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য। এ সময় ভেদরগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ. এম. আক্তার ও আনসার সদস্যদের একটি দল অভিযানে সহযোগিতা করেন।

    নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিরোধ এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST