ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • জাজিরায় স্বাধীনতা দিবস উপলক্ষে স্কাউট সদস্য সংগ্রহ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

    ​মোঃ হানিফ বেপারী, জাজিরা
    মার্চ ২৬, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
    Link Copied!

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাজিরা ​উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্কাউটিং ও স্বাধীনতার ইতিহাস নিয়ে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে জাজিরা মুক্ত স্কাউট গ্রুপ। দিনটি উপলক্ষে স্কাউট সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ছাড়াও নতুন সদস্য সংগ্রহ অভিযান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

    ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস। তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম ও স্কাউটিংয়ের আদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শিশু-কিশোরদের জন্য এক আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং নতুন সদস্যদের স্কাউট পরিবারে স্বাগতম জানানো হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের স্কাউটস সদস্যের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

    স্কাউটিং আন্দোলনের প্রসার ঘটাতে এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন স্কাউট সদস্য সংগ্রহ বুথ স্থাপন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যাপকভাবে আগ্রহ নিয়ে অংশগ্রহণ করে।

    জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাহমিদুল ইসলাম বলেন, জাজিরা মুক্ত স্কাউট গ্রুপের এই ব্যতিক্রমী উদ্যোগটি সাধারণ শিক্ষার্থীদের সুপ্ত মেধা বিকাশে এবং তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাইলফলক হিসেবে কাজ করবে।

    উক্ত কার্য়ক্রমে উপস্থিত ছিলেন স্কাউটার মোহাম্মদ আলী, সভাপতি, জাজিরা মুক্ত স্কাউট গ্রুপ ও সহ-সভাপতি বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চল; স্কাউটার সঞ্জীব চন্দ্র কর্মকার, সহ-সভাপতি, জাজিরা মুক্ত স্কাউট গ্রুপ ও কমিশনার বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা; স্কাউটার শহিদুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য, জাজিরা মুক্ত স্কাউট গ্রুপ ও সম্পাদক বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা রোভার; স্কাউটার শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ, জাজিরা মুক্ত স্কাউট গ্রুপ ও জেলা স্কাউট লিডার বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা; মোঃ হানিফ বেপারী, সম্পাদক, জাজিরা মুক্ত স্কাউট গ্রুপ এবং স্কাউট লিডার, কাব স্কাউট লিডারসহ স্কাউটস ও রোভার স্কাউটস সদস্য।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST