ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড

    শরীয়তপুর টাইমস্ ডেস্ক
    মার্চ ২৭, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

    শুক্রবার (২৭ মার্চ) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা আহ্বায়ক মহসিন মাদবর তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আগুন দেওয়ার একটি ভিডিও পোস্ট করেন।

    ১৭ সেকেন্ডের ওই ভিডিও পোস্ট করে মহসিন মাদবর লেখেন, ‘‘সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই স্মৃতি নামক ভন্ডামীতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।’’’

    ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত এক ব্যক্তি জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিচ্ছেন। পরে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্মৃতিস্তম্ভটির কয়েক জায়গায় পোড়া দাগ। তবে কখন ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।

    এ বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, পুরো জুলাইকে অবমাননা করা হয়েছে। তিনি দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন।

    ঘটনার পর স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এ বিষয়ে কেউ মন্তব্য করতে রাজি হননি।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST