ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. গোসাইরহাট
  10. চাকরি
  11. জাজিরা
  12. জাতীয়
  13. ট্যুরিজম
  14. ডামুড্যা
  15. দেশজুড়ে
আজকের সর্বশেষ সবখবর
  • সর্বশেষ

  • আপনার এলাকার খবর খুঁজুন

    খুঁজুন
  • শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের ২৩ জনের বিরুদ্ধে  সন্ত্রাসবিরোধী মামলা

    বিশেষ প্রতিনিধি, শরীয়তপুরটাইমস্
    মার্চ ২৯, ২০২৬ ১:১৭ পূর্বাহ্ণ
    Link Copied!

    শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় মামলা করা হয়েছে।

    শনিবার(২৮ মার্চ) সন্ধ্যায় পালং মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে থানার উপপরিদর্শক(এসআই) সাইদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাদবরসহ সংগঠনের ২৩ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পরে পুলিশ ওই মামলার আসামি রিয়াজুল ইসলামকে(২১) গ্রেপ্তার করেছে।

    বৃহস্পতিবার দিবাগত রাতে ছাত্রলীগের কর্মী–সমর্থকরা শরীয়তপুর জেলা শহরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেয়। 

    ছাত্রলীগের কয়েকজন কর্মী জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছেন এমন একটি ভিডিও শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। এরপর বিষয়টি স্থানীয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির জাতীয় যুবশক্তির নেতা–কর্মীদের নজরে আসে।

    সদর উপজেলার পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আমরা জানতে পেরেছি, কারা স্মৃতিস্তম্ভটিতে আগুন দিয়েছেন। তাদের শনাক্ত করা হয়েছে। এ ঘটনার মূলে রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মহসিন মাদবর। তাকেসহ তার অনুসারী ২৩ নেতা–কর্মীর নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় রিয়াজুল ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তির নেতারা জানান, শরীয়তপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করে স্থানীয় প্রশাসন। ওই স্মৃতিস্তম্ভে রাতের আঁধারে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনের তাপে স্মৃতিস্তম্ভের কিছু অংশের চারদিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

    উল্লেখ্য; গত শুক্রবার রাতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এমন একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শরীয়তপুর জেলা কমিটির আহ্বায়ক মহসিন মাদবর। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, দুই-তিনজন লোক জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিচ্ছেন। ওই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। ছাত্রলীগের জেলা কমিটির আহ্বায়ক মহসীন মাদবর ফেসবুকে পোস্ট করে দাবি করেন, ছাত্রলীগের নেতা–কর্মীরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দিয়েছে।

    এই অয়েবসাইটে প্রতিনিধিদের কর্তৃক তথ্যপ্রাপ্তি হয়ে নিজস্ব প্রতিবেদক কর্তৃক নিউজ প্রস্তুত করে প্রকাশ করা হয়। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by BD IT HOST